স্পন্দন ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
আমাদের সম্পর্কে
স্পন্দন ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ফরিদপুর শহরের নিলটুলীতে, মুজিব সড়কে - প্রেস ক্লাবের ঠিক বিপরীতে। এক ছাদের নিচে প্যাথলজি ল্যাব, ইমেজিং আর বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার।
পরীক্ষা করানো ঝামেলার হওয়ার কথা না। প্রেসক্রিপশন নিয়ে আসুন, স্যাম্পল দিন, সঠিক রিপোর্ট সঠিক সময়ে বুঝে নিন - আমাদের প্রতিশ্রুতি এটুকুই। এদিক-ওদিক দৌড়াদৌড়ির দরকার নেই।
যা যা করি
আমাদের সম্পর্কে
আমাদের ল্যাব
রিপোর্টের মান নির্ভর করে মেশিন আর মানুষের ওপর। আমাদের ল্যাবে যে মেশিনগুলো চলে, নাম ধরে খুঁজে দেখতে পারেন:
Beckman Coulter Access 2
হরমোন ও ইমিউনোঅ্যাসে অ্যানালাইজার
Orphee Mythic 22
হেমাটোলজি (CBC) অ্যানালাইজার
Human HumaLyzer Primus
বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার
Medica EasyLyte PLUS
ইলেক্ট্রোলাইট (Na/K/Cl) অ্যানালাইজার
Thermo Scientific Multiskan FC
ELISA রিডার
Genrui PA50
স্পেসিফিক প্রোটিন অ্যানালাইজার
Zeiss Primo Star
বাইনোকুলার মাইক্রোস্কোপ
প্রতিটি রিপোর্ট তৈরি হয় অভিজ্ঞ প্যাথলজিস্টের তত্ত্বাবধানে।
ডাক্তারগণ
কনসালটেন্ট ডাক্তারগণ
ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকসহ ১৪ জন বিশেষজ্ঞ সপ্তাহজুড়ে স্পন্দনে রোগী দেখেন - মেডিসিন, হৃদরোগ, সার্জারি, গাইনী, শিশু, নাক-কান-গলা, চক্ষু, চর্ম ও ইউরোলজি।
অধ্যাপক ডাঃ কামাল উদ্দিন আহমেদ
মেডিসিন, হৃদরোগ, বাতজ্বর ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ; অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কার্ডিওলজি), ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
MBBS (DMC), FCPS (Medicine), MD (Cardiology), MACP (USA)
প্রতিদিন
অধ্যাপক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান
চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন; অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চক্ষু), সাবেক অধ্যক্ষ, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
MBBS, BCS (Health), MS (Eye), ICO (England)
শনি-বুধ
ডা. নাসির উদ্দিন আহমেদ
প্যাথলজি বিশেষজ্ঞ; সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্যাথলজি বিভাগ, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল - স্পন্দনের পরীক্ষা নিরীক্ষার তত্ত্বাবধায়ক
MBBS, M.Phil (Pathology), BSMMU
স্পন্দন ল্যাবের তত্ত্বাবধায়ক প্যাথলজিস্ট
আসার ঠিকানা
১২/৪, খান ম্যানশন, নিলটুলী, মুজিব সড়ক (প্রেস ক্লাবের বিপরীতে), ফরিদপুর